পণ্যের মোড়কে খুচরা মূল্য না থাকায় ১২ প্রতিষ্ঠানকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পণ্যের মোড়কে সর্বোচ্চ খুচরা মূল্য লেখা না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর গতকাল পুরান ঢাকার কাপ্তানবাজার এলাকায় অভিযান চালিয়ে ১২টি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে।অভিযান দলটি কাপ্তানবাজারের মেসার্স কে স্টোর, মহিউদ্দিন স্টোর, আরজু অ্যান্ড ব্রাদার্স, বাপ্পী স্টোর, চাকলাদার স্টোর, বাচ্চু স্টোর, জনতা এন্টারপ্রাইজ, বেলাল স্টোর ও নিউ আপন স্টোরকে জরিমানা করে। এসব প্রতিষ্ঠানের ফ্রেস ফুলক্রিম মিল্ক পাউডার, পুষ্টি আটা, ট্যাং, মার্কস গুঁড়ো দুধ, কোকোলা এগ নুডলস, ড্যানিশ কনডেন্সড মিল্ক ও ফ্রেশ মিল্ক পাউডারের মোড়কে সর্বোচ্চ খুচরা মূল্য লেখা ছিল না। এই অপরাধে এক থেকে তিন হাজার টাকা পর্যন্ত জরিমানা করা হয়। কাপ্তানবাজারের আমানিয়া স্টোরে থাকা পুষ্টি আটার প্যাকেটে সর্বোচ্চ খুচরা মূল্য ছিল না এবং এসি পিওর আটার প্যাকেটে মেয়াদোত্তীর্ণ তারিখ থাকায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে শাহ আলম স্টোরে অভিযান চালালে সেখানে পুষ্টি ময়দার প্যাকেটে সর্বোচ্চ খুচরা মূল্য লেখা ছিল না এবং সেগুলো মেয়াদোত্তীর্ণ থাকায় প্রতিষ্ঠানটিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই বাজারের ২৫টি দোকানের বাটখারা পরীক্ষা করে ওজনে কম পাওয়ার অপরাধে সাত্তার স্টোরকে চার হাজার টাকা জরিমানা করা হয়।ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক আবুল হোসেন মিঞার নেতৃত্বে অভিযানে অংশ নেন সামসুজ্জামান, শহীদুল ইসলাম, আবদুল বাতেন, আমিনুল ইসলাম ও বিএসটিআইয়ের পরিদর্শক মোমেন উস্ সাজ্জাদ।