পত্রিকায় মন্তব্য করায় চাঁদাবাজির মামলা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা জেলা অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাকির হোসেনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা হয়েছে। গত মঙ্গলবার রমনা মডেল থানায় মামলাটি করেন ঢাকা মহানগর সিএনজি অটোরিকশা ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি বরকত উল্লাহ। জাকির হোসেন প্রথম আলোকে জানান, সিএনজিচালিত অটো-রিকশার বরাদ্দ বাণিজ্য নিয়ে পত্রিকায় মন্তব্য করায় তাঁকে মৃত্যুর হুমকি দেওয়া হচ্ছে। পুলিশ তাঁর যাত্রাবাড়ীর মাতুয়াইল খান এলাকার বাড়িতে তল্লাশি চালিয়েছে। তিনি মিথ্যা মামলা প্রত্যাহার এবং জীবনের নিরাপত্তা চেয়ে গতকাল বৃহস্পতিবার জাতীয় মানবাধিকার কমিশনে একটি আবেদন করেছেন।এ বিষয়ে জানতে চাইলে রমনা মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. মশিউর রহমান প্রথম আলোকে বলেন, জাকির হোসেনের বিরুদ্ধে ৫০ লাখ টাকা চাঁদাবাজির অভিযোগে মামলাটি করেছেন বরকত উল্লাহ। জাকির হোসেনের বাড়িতে তল্লাশি চালানোর সত্যতাও নিশ্চিত করেছেন তিনি।১০ নভেম্বর প্রথম আলোতে ‘অটোরিকশার বরাদ্দ নিয়ে বাণিজ্য’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এতে সিএনজিচালিত অটোরিকশা বাণিজ্য নিয়ে মন্তব্য করেন জাকির হোসেন।