পদার্থবিজ্ঞান বিষয়ে তিন দিনের আন্তর্জাতিক সম্মেলন শুরু
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের উদ্যোগে ‘পদার্থবিজ্ঞানের সাম্প্রতিক অগ্রগতি’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছে। বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি-বিষয়ক প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান গতকাল শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে তিন দিনব্যাপী এ সম্মেলনের উদ্বোধন করেন।অনুষ্ঠানে বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি-বিষয়ক প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান বলেন, ‘আমরা এমন একটি বিশ্বে বসবাস করছি যেখানে তথ্যপ্রযুক্তি দ্রুত বিকশিত হচ্ছে। আমাদের জীবনমান ্উন্নয়নের জন্য এসব প্রযুক্তির প্রয়োগ দরকার।’ প্রযুক্তির প্রসারে কাজ করার জন্য দেশের উদীয়মান পদার্থবিজ্ঞনীদের কাজ করার আহ্বান জানান তিনি।পদার্থবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান সুলতানা শফির সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, সহ-উপাচার্য হারুন অর রশীদ, অধ্যাপক আ ফ ম ইউসুফ হায়দার, অধ্যাপক মুহাম্মদ, ইব্রাহিম প্রমুখ।উপাচার্য্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, পদার্থবিজ্ঞান হলো সব বিজ্ঞানের মূল ভিত্তি। এটি এমন একটি বুদ্ধিবৃত্তিক বিষয় যা প্রকৃতি সম্পর্কে জ্ঞানের দ্বার উন্মোচন করে দেয়। পদার্থবিজ্ঞানে গবেষণা বৃদ্ধির মাধ্যমেই বর্তমানে বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনসহ অন্যান্য যেসব সমস্যা দেখা দিচ্ছে তা মোকাবিলা করা সম্ভব বলে তিনি উল্লেখ করেন।তিন দিনব্যাপী এ সম্মেলনে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইতালি, জাপান, কোরিয়া ও ভারতের ১৩ জন বিজ্ঞানী অংশ নেন।