পদার্থবিজ্ঞান সমিতির জাতীয় সম্মেলন শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘উন্নয়নের জন্য পদার্থবিজ্ঞান’ স্লোগান নিয়ে শুরু হয়েছে পদার্থবিজ্ঞান সমিতির জাতীয় সম্মেলন। গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) মিলনায়তনে দুই দিনব্যাপী সম্মেলনের উদ্বোধন করেন শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া। সম্মেলনে দেশের পদার্থবিজ্ঞানীরা ১৮৫ বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন করবেন। এসব প্রবন্ধ জার্নাল আকারে প্রকাশ করা হবে। শিল্পমন্ত্রী বিজ্ঞানশিক্ষা ও গবেষণাকে বিশ্বমানে উন্নীত করার জন্য প্রয়োজনীয় নীতি ও ভৌত কাঠামো তৈরির পরিকল্পনা উপস্থাপন করতে বিজ্ঞানীদের প্রতি আহ্বান জানান।দি ওয়ার্ল্ড একাডেমি অব সায়েন্সের ফেলো এস এম হারুন অর রশিদ বলেন, বিশ্ববিদ্যালয়ের মূল কাজ গবেষণা করা। কিন্তু বর্তমানে দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণা উদ্বেগজনক হারে কমে গেছে।অনুষ্ঠানে অন্যদের মধ্যে বুয়েটের সহ-উপাচার্য এম হাবিবুর রহমান, বুয়েটের শিক্ষক এম আলী আজগর প্রমুখ উপস্থিত ছিলেন।