পদ্মা সেতু নির্মাণে অর্থ দেওয়ার ঘোষণায় শিক্ষার্থীদের বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পদ্মা সেতু নির্মাণে এক কোটি টাকা দেওয়ার ঘোষণায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ক্যাম্পাস শাখা ও সাধারণ শিক্ষার্থীরা। গতকাল বুধবার দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধের ভাস্কর্যের সামনে এই কর্মসূচি পালন করা হয়।সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, প্রতিষ্ঠার পর থেকেই বিভিন্ন সমস্যায় জর্জরিত জগন্নাথ বিশ্ববিদ্যালয়। শিক্ষার্থীদের আবাসন ও পরিবহন সংকট নিরসন না করে পদ্মা সেতু তৈরিতে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব তহবিল থেকে এক কোটি টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন, যা সম্পূর্ণ অযৌক্তিক। ওই টাকা বিভিন্ন খাতে শিক্ষার্থীদের কাছ থেকে নেওয়া বলে দাবি করেন শিক্ষার্থীরা।বক্তারা বলেন, পদ্মা সেতু নির্মাণে এক কোটি টাকা দেওয়ার ওই সিদ্ধান্ত প্রত্যাহার করা না হলে উপাচার্য মেজবাহউদ্দিনকে পদত্যাগে বাধ্য করা হবে বলে হুঁশিয়ারি দেন নেতারা।বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়নের সভাপতি ফারুক আহমেদ, সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এস এম সাদিক, সাধারণ শিক্ষার্থী প্রণত দাশ গুঞ্জন ও তানভীর সমাবেশে বক্তব্য দেন।