পদ্মা সেতুর জন্য এক দিনের বেতন দেওয়ার আহ্বান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পদ্মা সেতু নির্মাণ তহবিলে কমপক্ষে এক দিনের বেতন দেওয়ার জন্য সচিবালয়সহ দেশের সব কর্মকর্তা ও কর্মচারীর প্রতি আহ্বান জানিয়েছে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের তিনটি সংগঠন। এগুলো হলো: বাংলাদেশ সেক্রেটারিয়েট অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ পার্সোনাল অফিসার্স অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতি। গতকাল সোমবার সংগঠনগুলো পৃথক সভায় এই সিদ্ধান্ত নেয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। সভায় প্রধানমন্ত্রী নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের ঘোষণা দেওয়ায় তাঁকে স্বাগত জানানো হয়। সভায় নিজেদের বিভিন্ন দাবি-দাওয়া পূরণের জন্য সরকারের প্রতি অনুরোধ জানানো হয়।