পদ্মা সেতুর জন্য কিছু শিক্ষার্থী সাড়ে ছয় হাজার টাকা দিয়েছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশীয় অর্থায়নে পদ্মা সেতু নির্মাণে প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের বিবিএ ১৬তম ব্যাচের শিক্ষার্থীরা সাড়ে ছয় হাজার টাকা সংগ্রহ করেছেন। গতকাল সোমবার শিক্ষার্থীরা এই অর্থ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকের কাছে হস্তান্তর করেন।গতকাল ক্লাস চলাকালে বিভাগের অধ্যাপক মো. আতাউর রহমান শিক্ষার্থীদের কাছে সামর্থ্য অনুযায়ী পদ্মা সেতু নির্মাণে টাকা দেওয়ার আহ্বান জানান। এ সময় শিক্ষার্থীরা নিজেদের পকেট থেকে সাড়ে ছয় হাজার টাকা জমা দেন।ঢাকা বিশ্ববিদ্যালয় জনসংযোগ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, উপাচার্য এই অর্থ গ্রহণকালে বলেন, টাকার অঙ্কে ক্ষুদ্র হলেও এ উদ্যোগের তাৎপর্য অনেক বড়। উপাচার্য কার্যালয়ে এই তহবিল হস্তান্তর অনুষ্ঠানে বিজনেস স্ট্যাডিস অনুষদের ডিন জামাল উদ্দিন আহমেদ, অধ্যাপক এস এম ইমামুল হক ও হাসিবুর রশীদ উপস্থিত ছিলেন।