পররাষ্ট্র মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতিও নারী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পররাষ্ট্র মন্ত্রণালয়ের পর এ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি পদে একজন নারী দায়িত্ব পেলেন। গতকাল বুধবার জাতীয় সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটি পুনর্গঠন করে নিলুফার জাফর উল্যাহকে সভাপতির দায়িত্ব দেওয়া হয়। দেশে প্রথমবারের মতো একটি মন্ত্রণালয় এবং সংসদীয় স্থায়ী কমিটির উভয় পদে নারীকে দায়িত্ব দেওয়া হলো। দীপু মনি পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।এ ছাড়া ডাক ও টেলিযোগাযোগ, বস্ত্র ও পাট মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটিও পুনর্গঠন করা হয়েছে। জাতীয় সংসদে গতকালের অধিবেশনে চিফ হুইপ আব্দুস শহীদের প্রস্তাবে এই তিনটি কমিটি পুনর্গঠন করা হয়।ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সভাপতি করা হয়েছে আবদুস সাত্তারকে। বস্ত্র ও পাট মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে বীরেন শিকদারকে।পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ছিলেন আবুল হাসান মাহমুদ আলী। তিনি ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি করা হয় নিলুফার জাফর উল্যাহকে।