পরাজয় এড়াতেই সরকার ডিসিসি নির্বাচন পিছিয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমেদ বলেছেন, বিএনপি ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি) নির্বাচনের জন্য সম্পূর্ণ প্রস্তুত ছিল। কিন্তু নিশ্চিত পরাজয় এড়ানোর জন্যই সরকার এ নির্বাচন পিছিয়ে দিয়েছে। নির্বাচন কমিশন ৩১ মে নির্বাচন করতে চেয়েছিল। কিন্তু সরকার নির্বাচন পিছিয়ে নভেম্বরে নিয়ে গেছে। এর মধ্য দিয়ে সরকার সংবিধান লঙ্ঘন করেছে।গতকাল রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ন্যাশনাল ইয়ুথ ফোরাম আয়োজিত ‘বড়াইবাড়ি দিবসের শিক্ষা: আজকের প্রেক্ষাপটে আধিপত্যবাদবিরোধী শক্তির করণীয়’ শীর্ষক আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে মওদুদ এসব কথা বলেন।বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, জাতীয় স্বার্থে কখনোই কারও সঙ্গে আপস করা যায় না। জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামান বলেন, যুদ্ধাপরাধীদের বিচারের নামে সরকার সারা দেশে আতঙ্ক ছড়িয়ে দিয়েছে। আলোচনায় সভাপতিত্ব করেন গিয়াস উদ্দিন আহম্মেদ। অনুষ্ঠানে মূল প্রবন্ধে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির মহাসচিব গোলাম মোস্তফা ভুইয়া বলেন, বিডিআরকে ধ্বংস করতেই পিলখানার ঘটনা ঘটানো হয়েছে।