পরিকল্পনা নিয়ে বাপেক্সকে শক্তিশালী করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জ্বালানি মন্ত্রণালয় বাপেক্সকে পরিকল্পিতভাবে দুর্বল রেখে জাতীয় সম্পদ বিদেশিদের হাতে তুলে দিতে চায়। দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে বাপেক্সকে শক্তিশালী করতে হবে। গ্যাস অনুসন্ধান ও উৎপাদন নিয়ে সুনির্দিষ্ট ও সুদূরপ্রসারী পরিকল্পনা থাকতে হবে।গতকাল শনিবার বিয়াম মিলনায়তনে ‘খনিজ সম্পদ, বাপেক্স ও জনস্বার্থ’ শীর্ষক এক গোলটেবিল আলোচনায় বক্তারা এসব কথা বলেন। জাতীয় সাময়িকী সাপ্তাহিক এই অনুষ্ঠানের আয়োজন করে।অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন লেখক কল্লোল মোস্তফা। তিনিসহ বক্তারা বলেন, বাপেক্সের মাধ্যমে কূপ খনন করলে তা বিদেশি কোম্পানির খরচের তুলনায় অনেক কম হবে। তারা বাপেক্সের মূল সংস্থা পেট্রোবাংলাকেও দক্ষ ও শক্তিশালী করার তাগিদ দেন।সাপ্তাহিক সম্পাদক গোলাম মোর্তোজার সভাপতিত্বে গোলটেবিল বৈঠকে বক্তৃতা করেন বিচারপতি গোলাম রাব্বানী, তেল-গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্যসচিব আনু মুহাম্মদ, কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ, অর্থনীতিবিদ আবু আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আফতাব আলম খান, জোনায়েদ সাকী প্রমুখ।‘জনগণ চায় প্রতিশ্রুতির বাস্তবায়ন’: এদিকে ধানমন্ডির বেঙ্গল গ্যালারিতে গতকাল পাক্ষিক পত্রিকা একপক্ষর উদ্যোগে ‘বিদ্যুৎ: প্রতিশ্রুতি, উৎপাদন, ঘাটতি এবং ভবিষ্যৎ’ শীর্ষক এক গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত হয়।এতে প্রধান আলোচকের বক্তৃতায় পিডিবির চেয়ারম্যান এ এস এম আলমগীর কবীর বলেন, বর্তমানে বিদ্যুতের চাহিদা সাত হাজার মেগাওয়াট। আর উৎপাদিত হচ্ছে গড়ে পাঁচ হাজার মেগাওয়াট। বিদ্যুতের জন্য সরকার যেসব পদক্ষেপ নিচ্ছে, তা যদি সফল হয়, তাহলে ২০১২ সালের ডিসেম্বরের মধ্যে লোডশেডিং থাকবে না।রাজনীতিক মাহমুদুর রহমান মান্না বলেন, প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আসা যায় কিন্তু প্রতিশ্রুতি রক্ষা করা কঠিন। সরকারের উদ্দেশে তিনি বলেন, জনগণকে নির্বাচনের আগে বিদ্যুৎ দেওয়ার ওয়াদা করা হয়েছিল। এখন দিতে না পেরে যুক্তি দেখালে জনগণ তা মানবে না। জনগণ যুক্তি মানতে চায় না। তারা চায় প্রতিশ্রুতির বাস্তবায়ন।একপক্ষ সম্পাদক মাসুদা ভাট্টির সঞ্চালনায় আরও বক্তব্য দেন পিডিবির প্রধান প্রকৌশলী মোস্তাক আহমেদ, নিরাপত্তাবিশ্লেষক মেজর (অব.) জিল্লুর রহমান প্রমুখ।