পরিকল্পিত আবাসিক এলাকা গড়ে তোলার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবাসিক এলাকা থেকে শিল্পকারখানা সরিয়ে নিতে হবে—গতকাল শনিবার এই আহ্বান জানিয়ে পৃথক কর্মসূচি পালন করেছে বিভিন্ন সংগঠন। এসব কর্মসূচি থেকে বিল্ডিং কোড না মেনে ভবন নির্মাণকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্যও সরকারের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, নিমতলীর মতো আবাসিক এলাকায় অপরিকল্পিতভাবে শিল্পকারখানা গড়ে ওঠার কারণেই ভয়াবহ ঘটনাটি ঘটেছে। মর্মান্তিক এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে পরিকল্পিতভাবে আবাসিক এলাকা গড়ে তুলতে হবে। বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে ইউএস বাংলাদেশ ফাউন্ডেশন এ আলোচনা সভার আয়োজন করে।নিমতলীর ট্র্যাজেডিতে নিহত ব্যক্তিদের স্মরণে ১১ দল আয়োজিত শোক সমাবেশে বক্তারা ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।মুক্তাঙ্গনে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন ১১ দলের সমন্বয়ক মাহমুদুর রহমান। এতে আলোচনা করেন সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি সাংসদ রাশেদ খান মেনন, গণতন্ত্রী পার্টির সভাপতি মোহাম্মদ আফজাল, গণআজাদী লীগের সভাপতি আবদুস সামাদ, কমিউনিস্ট কেন্দ্রের যুগ্ম আহ্বায়ক ওয়াজেদুল ইসলাম প্রমুখ।