পরিচালক নিয়োগের দাবিতে স্মারকলিপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিচালক নিয়োগ ও হলের সুবিধা বাড়ানোসহ তিন দফা দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছেন ইনস্টিটিউট অব লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির শিক্ষার্থীরা। দাবি পূরণের জন্য কর্তৃপক্ষকে শিক্ষার্থীরা ৫ নভেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন। গতকাল মঙ্গলবার দুপুরে শিক্ষার্থীদের একটি প্রতিনিধিদল উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিকের কার্যালয়ে গিয়ে তাঁকে স্মারকলিপিটি দেয়। শিক্ষার্থীদের অন্য দাবিটি হলো ইনস্টিটিউটের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম সম্পূর্ণভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে নেওয়া। স্মারকলিপিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট হিসেবে একাডেমিক, প্রশাসনিক সবকিছুর দায়িত্ব বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। কিন্তু এখনো প্রশাসনিক কাজ কারিগরি অধিদপ্তরের অধীনে হচ্ছে। এখনো কোনো পরিচালক নিয়োগ দেওয়া হয়নি।