পরিচালকের পদত্যাগসহ নয় দফা দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাসপাতাল পরিচালকের পদত্যাগসহ নয় দফা দাবিতে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ করছেন। গতকাল সোমবার তাঁরা কলেজ ক্যাম্পাসে সমাবেশ ও বিক্ষোভ করেন। দাবি পূরণের বিষয়ে মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে লিখিত প্রতিশ্রুতি না পাওয়া পর্যন্ত তাঁরা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।নাম প্রকাশে অনিচ্ছুক আন্দোলনরত কয়েকজন শিক্ষার্থী প্রথম আলোকে বলেন, হাসপাতালের পরিচালক মুজিবুর রহমান বাইরের সাতজন ছাত্রকে অবৈধভাবে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন করার সুযোগ দিয়েছেন। এর আগে তিনি অন্য প্রতিষ্ঠানের চিকিৎসা সহকারী ও সেবিকাদের এই হাসপাতালে কাজ করতে দিয়েছেন। হাসপাতালের পরিচালক মুজিবুর রহমান বলেন, ‘আমি ইন্টার্ন করার সুযোগ দেওয়ার কেউ না। সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের ইন্টার্নে থাকা বাইরের ছাত্ররা স্বাস্থ্য অধিদপ্তর থেকে বৈধ কাগজপত্র নিয়ে এসেছেন। এখানে অবৈধভাবে কিছু করা হয়নি।’