পরিচ্ছনতাকর্মীকে হত্যার অভিযোগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সবুজবাগ থানার মানিকনগরে রুহুল আমিন (২৬) নামে এক যুবককে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গত শুক্রবার দিবাগত রাতে পুলিশ রুহুলের ভাড়া বাসা থেকে তাঁর লাশ উদ্ধার করে।সবুজবাগ থানার পুলিশ জানায়, রুহুল ঢাকা সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মী ছিলেন। গত শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে প্রতিবেশীদের কাছ থেকে খবর পেয়ে পুলিশ রুহুলের টিনশেড বাসায় যায়। এ সময় ঘরের দরজা খোলা ছিল। পুলিশ ভেতরে গিয়ে ঘরের উপরিভাগের সঙ্গে গামছায় ঝোলানো তাঁর মৃতদেহটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য লাশ পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে।রুহুলের ভাই মোহাম্মদ রুবেল জানান, চার বছর আগে ফাতেমা বেগমকে বিয়ে করেন রুহুল। এর পর থেকে তাঁরা সবুজবাগের টিনশেডের এই বাসায় ভাড়া থাকতেন। তাঁর অভিযোগ, ফাতেমার পরিবারের লোকজন তাঁর ভাইকে হত্যা করে লাশ ঝুলিয়ে রেখেছে।