পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ২৩৫ জন কর্মচারীকে পদোন্নতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ২৩৫ জন কর্মচারী পদোন্নতি পেয়েছেন। দুই দফায় পদোন্নতি পাওয়া কর্মচারীদের মধ্যে তৃতীয় শ্রেণী থেকে দ্বিতীয় শ্রেণী এবং নিম্নস্তর শ্রেণী থেকে উচ্চতর শ্রেণীর কর্মচারীরা রয়েছেন। দীর্ঘদিন বন্ধ থাকার পর গত জুন থেকে এ পদোন্নতি দেওয়া শুরু হয়।পরিবার পরিকল্পনা অধিদপ্তর কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি হেদায়েত হোসেন ও সাধারণ সম্পাদক ছায়েদুর রহমান এক বিবৃতিতে দীর্ঘদিন পর কর্মচারীদের পদোন্নতি দেওয়ার কাজ শুরু করায় সরকারকে অভিনন্দন জানিয়েছেন।