পরিবারের জিম্মায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কল্যাণপুরের একটি আবাসিক হোটেল থেকে অচেতন অবস্থায় উদ্ধার করা তরুণ-তরুণীর জ্ঞান ফিরেছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা শেষে গত শুক্রবার তাঁদের নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পুলিশ জানিয়েছে, কল্যাণপুরের চৌধুরী দ্য প্যালেস নামের হোটেলের একটি কক্ষ থেকে তাঁদের উদ্ধার করা হয়। গত বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁরা স্বামী-স্ত্রী পরিচয়ে হোটেলটিতে উঠেছিলেন। এরপর শুক্রবার সারা দিন তাঁরা ওই কক্ষ থেকে আর বের হননি। সন্দেহ হওয়ায় শুক্রবার বিকেলে হোটেল কর্মচারীরা তাঁদের ডাকাডাকি শুরু করেন। কিন্তু ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ দরজা ভেঙে দুজনকে উদ্ধার করে। তাঁরা হলেন কাসিফ এ বারী (১৮) ও মোছা. বন্যা (২০)। দারুস সালাম থানার উপপরিদর্শক (এসআই) শাহ আলম বলেন, দুজনই ঘুমের ওষুধ খেয়ে জ্ঞান হারিয়েছিলেন। উদ্ধারের পর তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসা করানো হয়। তাঁরা সুস্থ আছেন এবং গতকাল দুজনকেই তাঁদের পরিবারের সদস্যদের কাছে তুলে দেওয়া হয়েছে। শাহ আলম বলেন, তাঁদের গ্রামের বাড়ি রাজশাহীর বোয়ালিয়া থানা এলাকায়।