পরিবেশ দিবস পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার পরিবেশ রক্ষায় সরকারের পাশাপাশি ব্যক্তি ও পারিবারিক উদ্যোগ কার্যকর ভূমিকা রাখতে পারে। এ জন্য সবাইকে এগিয়ে আসতে হবে। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রাজধানীর রমনা পার্কে ফেডারেশন অব ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন আয়োজিত অনুষ্ঠানে বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী ফারুক খান গতকাল মঙ্গলবার এ কথা বলেন। তিনি বলেন, বিশ্বের উন্নত দেশগুলো কার্বন নিঃসরণ কমাতে শুরু করেছে। দেশগুলো এটা আরও কমাতে প্রতিশ্রুতিবদ্ধ। গতকাল ছিল বিশ্ব পরিবেশ দিবস। দিবসটি উপলক্ষে রাজধানীতে বিভিন্ন সংগঠন নানা কর্মসূচি পালন করে। কর্মসূচির মধ্যে ছিল আলোচনা সভা, শোভাযাত্রা ও জনসচেতনতামূলক অনুষ্ঠান।রুরাল সার্ভিস ফাউন্ডেশন মিরপুর ইনডোর স্টেডিয়ামে কুইজ প্রতিযোগিতার আয়োজন করে। প্রতিযোগিতায় ৩০টি উপজেলার সাড়ে চার শ জনকে পুরস্কৃত করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগ আয়োজিত অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, জনসচেতনতা সৃষ্টির জন্য শিক্ষার সব স্তরে পরিবেশবিষয়ক শিক্ষা অন্তর্ভুক্ত করা দরকার। ব্যাংক এশিয়া দিবসটি উপলক্ষে তাদের প্রধান কার্যালয়ে ‘সবুজ ব্যাংকিং’ শীর্ষক কর্মশালার আয়োজন করে। স্থিতিশীল ও প্রতিবেশবান্ধব ব্যাংকিং সেবা দেওয়াই এ কর্মশালার উদ্দেশ্য।এ ছাড়া জাতীয় গণতান্ত্রিক লীগ, বাংলাদেশ নারী মুক্তি আন্দোলন পৃথক কর্মসূচি পালন করে।