পরিবেশ ভালো নয় যাত্রীছাউনির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের যাত্রীছাউনিগুলোর বেশির ভাগের অবস্থা সুবিধার নয়। অনেক ক্ষেত্রে তা অসুবিধার কারণ হয়ে দাঁড়িয়েছে।সিটি করপোরেশন ছাড়াও পণ্যের বিজ্ঞাপনের উদ্দেশ্যে বিভিন্ন বেসরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠান ক্যাম্পাসে যাত্রীছাউনি নির্মাণ করে দিয়েছে। এর মধ্যে বেসরকারি প্রতিষ্ঠানগুলোর নির্মিত স্টেইনলেস স্টিলের ছাউনিগুলো দৃষ্টিনন্দন ও আধুনিক। কিন্তু অনেক সময় ছিন্নমূল, ভবঘুরে বা মাদকসেবীরা এগুলো রাতের আশ্রয় হিসেবে ব্যবহার করে। শিক্ষার্থীরা জানিয়েছেন, ছাউনিতে তারা প্রাকৃতিক কাজও সেরে থাকে। ফলে দুর্গন্ধে এগুলোর পাশ দিয়ে যাওয়াও কষ্টকর হয়ে যায়।ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কে এম সাইফুল ইসলাম খান জানান, ক্যাম্পাসে দুই ধরনের যাত্রীছাউনি রয়েছে। এর মধ্যে সিমেন্টে নির্মিত ছাউনিগুলো সিটি করপোরেশনের অধীনে। প্রক্টর বলেন, বিশেষ করে এই ছাউনিগুলো বেশি নোংরা করা হয় বলে সিটি করপোরেশনকে তা তুলে নিতে অনুরোধ করা হয়েছে।