পরিবেশদূষণে দায়ীদের চিহ্নিত করল তার্কিকেরা
পরিবেশদূষণের জন্য কে বেশি দায়ী? উন্নত বিশ্ব, নাকি অনুন্নত বিশ্ব? তার্কিকদের মধ্যে সরকারি দল যখন পরিবেশ দূষণের জন্য অনুন্নত বিশ্বকে দায়ী করে যাচ্ছে, ঠিক তখন বিরোধী দল পরিবেশদূষণে উন্নত বিশ্বকে দায়ী করছে। গতকাল রোববার মতিঝিল সরকারি বালক উচ্চবিদ্যালয়ে ‘প্রথম আলো-এমজিবিএসডিসি বিতর্ক প্রতিযোগিতা ও কর্মশালা-২০১০’-এ স্কুল পর্যায়ের বিতর্কের প্রথম পর্বে বিতার্কিকেরা পরিবেশদূষণের জন্য যারা দায়ী, তাদের খুঁজে বের করার চেষ্টা করেছে। সংসদীয় ধারার এই বিতর্কের বিষয় ছিল, ‘পরিবেশদূষণের জন্য অনুন্নত বিশ্ব অধিক দায়ী’। বিতর্কে সরকারি দলের মতে, পরিবেশ বিপর্যয় হচ্ছে অনুন্নত বিশ্বের অজ্ঞানতা আর অবহেলার কারণে। লোকে বুঝে না বুঝে লোভের ফাঁদে পড়ে নদী ভরাট করছে। নিজের সুখের জন্য অন্য সবার ক্ষতি করছে। নিজের ভোগবিলাসের জন্য অবাধে গাছ কাটছে। অথচ ভাবছে না, কী পরিমাণ গাছ কাটার বিপরীতে নতুন কয়টি চারাগাছ তাদের রোপণ করা উচিত। ফলে নষ্ট হচ্ছে পরিবেশের ভারসাম্য। অপর দিকে বিরোধী দল বলছে, সারা বিশ্বের পরিবেশ আজ বিপর্যয়ের মুখে। উন্নত দেশগুলোর একচ্ছত্র্রআধিপত্য্রআর খামখেয়ালিপনার কাছে তৃতীয় বিশ্বের দরিদ্র মানুষেরা আজ জিম্মি হয়ে আছে। নিজেদের ইচ্ছেমতো কার্বন-ডাই-অক্সাইড গ্যাস নিঃসরণ করছে। আর এর প্রভাবে বৈশ্বিক উষ্ণতা বাড়ছে। জলবায়ুর পরিবর্তনজনিত বিপর্যয় দেখা দিচ্ছে। তৃতীয় বিশ্বের দরিদ্র জনগোষ্ঠীকে বলা হচ্ছে জলবায়ু শরণার্থী। অতএব পরিবেশ দূষণের জন্য অনুন্নত বিশ্ব নয়, উন্নত বিশ্বই দায়ী।গতকাল এই প্রতিযোগিতায় ছিল স্কুল পর্যায়ের ৪০টি দলের মধ্যে প্রথম পর্ব, দ্বিতীয় পর্ব এবং কোয়ার্টার ফাইনাল। দ্বিতীয় পর্বে বিতর্কের বিষয় ছিল, ‘বিশ্ব অর্থনীতির প্রভাবে আমাদের অর্থনীতি বিপর্যস্ত’। কোয়ার্টার ফাইনালে বিতর্কের বিষয় ছিল, ‘মুক্তবাজার অর্থনীতি সাংস্কৃতিক বিশ্বায়নের ওপর মুখ্য প্রভাব বিস্তার করবে’।১৯ মে বুধবার থেক্রেশুরু হয় ‘প্রথম আলো-এমজিবিএসডিসি বিতর্ক প্রতিযোগিতা ও কর্মশালা-২০১০’। মতিঝিল সরকারি বালক উচ্চবিদ্যালয় ডিবেটিং ক্লাবের আয়োজনে দশম আন্তস্কুল, দ্বিতীয় শিশু ও প্রথম আন্তক্লাব এই বিতর্ক প্রতিযোগিতার আজ সোমবার সমাপনী দিন। প্রতিযোগিতায় এবারের প্রতিপাদ্য ‘জলবায়ু পরিবর্তন—আজকের বিশ্ব’। প্রতিযোগিতা ও কর্মশালার অনলাইন সহযোগী www.pৎothom-alo.com এবং রেডিও সঙ্গী এবিসি রেডিও এফএম ৮৯.২। আজ সমাপনী দিনে রয়েছে স্কুল পর্যায়ের সেমিফাইনাল, ফাইনাল ও বারোয়ারি। বারোয়ারি বিতর্কের বিষয়, ‘তোমার পানে চেয়ে আছি...’ । সমাপনী অনুষ্ঠান হবে বিকেল তিনটায়। অতিথি থাকবেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকী ও প্রথম আলোর উপসম্পাদক আনিসুল হক।