পরিবেশদূষণের দায়ে ১৬ যানবাহনকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাড়ির কালো ধোঁয়া ও শব্দদূষণ রোধে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত গতকাল সোমবার রাজধানীতে অভিযান চালিয়েছে। এ সময় পরিবেশ দূষণের দায়ে ১৬টি যানবাহনকে জরিমানা করা হয়েছে। গতকাল সকাল ১০টা থেকে রাজধানীর মানিক মিয়া এভিনিউ এলাকায় (রাজধানী উচ্চবিদ্যালয়ের সামনে) এই অভিযান চালানো হয়। এ সময় ১৬টি যানবাহনের বিরুদ্ধে মামলা হয়। এতে ৫৩ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।পরিবেশ অধিদপ্তর ঢাকা বিভাগীয় কার্যালয়ের পরিচালক সুকুমার বিশ্বাস ও পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুজ্জামানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।এ সময় পরিবেশ অধিদপ্তর, মহানগর দাঙ্গা পুলিশ, বিআরটিএ ও বাংলাদেশ স্কাউটের একটি দল উপস্থিত থেকে আদালতকে সহযোগিতা করে।