পরিসংখ্যান নিয়ে আজ আন্তর্জাতিক সেমিনার শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিসংখ্যান শিক্ষা ও তার প্রয়োগের ক্ষেত্রে বিদ্যমান চ্যালেঞ্জগুলো সামনে রেখে আজ রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে শুরু হচ্ছে আন্তর্জাতিক সেমিনার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশন (ডুসডা) তিন দিনব্যাপী এ সেমিনারের আয়োজন করছে।আয়োজকেরা জানান, পরিসংখ্যান বিভাগের ৬০ বছর পূর্তিকে সামনে রেখে এবং জাতীয় অধ্যাপক কাজী মোতাহার হোসেনের অবদানকে সম্মান জানানোর জন্য এ সম্মেলনের আয়োজন করা হচ্ছে। কাজী মোতাহার হোসেনের নেতৃত্বে ১৯৫০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরিসংখ্যান বিভাগ প্রতিষ্ঠিত হয়।সম্মেলনের মূল আলোচ্য বিষয় হচ্ছে—পরিসংখ্যানের তত্ত্ব এবং এর প্রয়োগের ক্ষেত্র তুলে ধরা। পরিসংখ্যানের বিভিন্ন দিক নিয়ে সম্মেলনে ৪৫টির বেশি প্রবন্ধ উপস্থাপন করা হবে। ৪৭টি সেশনে ২২০ জন গবেষক তাঁদের প্রবন্ধ উপস্থাপন করবেন। সম্মেলনে যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, ভারত, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া, সৌদি আরব, কুয়েতসহ কয়েকটি দেশের শতাধিক পরিসংখ্যানবিদ ও গবেষক অংশ নেবেন।সম্মেলনে ২০১১ সালের আদমশুমারি, তথ্যসংগ্রহের বিভিন্ন পদ্ধতি, পরীক্ষামূলক ব্যবহার (ক্লিনিক্যাল ট্রায়াল), বায়োইনফরমেটিকস, এপিডেমিওলজি, জনসংখ্যা সমস্যা, ডেমোগ্রাফি এসব গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হবে।