পরিসংখ্যান ভবনে দিবাযত্ন কেন্দ্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর আগারগাঁওয়ের পরিসংখ্যান ভবনে একটি দিবাযত্ন কেন্দ্র চালু হলো গতকাল। জাতিসংঘ জনসংখ্যা তহবিলের সহযোগিতায় স্থাপিত এ কেন্দ্রের সেবা পাবেন পরিসংখ্যান ভবনের কর্মকর্তা-কর্মচারীরা।পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার দিবাযত্ন কেন্দ্রটি উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, সরকার মাতৃত্বকালীন ছুটি চার মাস থেকে ছয় মাসে উন্নীত করেছে। দিবাযত্ন কেন্দ্রের কারণে শুধু কর্মজীবী নারীরাই উপকৃত হবেন না, পুরুষেরাও উপকৃত হবেন। অনুষ্ঠানে ইউএনএফপিএর বাংলাদেশ প্রতিনিধি আর্থার আরকেনও বক্তব্য দেন। উপস্থিত ছিলেন পরিসংখ্যান বিভাগের সচিব রীতি ইব্রাহিম, পরিসংখ্যান বিভাগের মহাপরিচালক শাহজাহান আলী মোল্লা প্রমুখ। বিজ্ঞপ্তি