পর্যটক আকর্ষণে এশিয়ার সেরা দশে থাকতে চায় বাংলাদেশ: ফারুক খান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী মুহাম্মদ ফারুক খান বলেছেন, বাংলাদেশ পর্যটক আকর্ষক দেশ হিসেবে এশিয়া মহাদেশের সেরা দশের মধ্যে থাকতে চায়। গতকাল শনিবার রাজধানীতে ‘বিউটিফুল বাংলাদেশ: টুওয়ার্ডস এশিয়াজ টপ ট্যুরিস্ট ডেস্টিনেশন’ শীর্ষক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় বিমানমন্ত্রী এ কথা বলেন।পর্যটনমন্ত্রী বলেন, সরকার দেশের পর্যটন খাতের উন্নয়নে বেসরকারি খাতকে অগ্রাধিকার দিতে চায়। তিনি বলেন, পর্যটন খাতে বিদেশি বিনিয়োগ হিসেবে কয়েকটি দেশের সঙ্গে আলোচনা চলছে।সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির শিক্ষক কানতারা কে খান। সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তৃতা দেন সাংসদ বীরেন শিকদার, ঢাকায় ডেনমার্কের রাষ্ট্রদূত সেন্ড ওলিং, বাংলাদেশ পর্যটন বোর্ডের প্রধান নির্বাহী আকতারুজ্জামান খান, টোয়াবের সভাপতি হাসান মনসুর প্রমুখ।