প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে গতকাল বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শোভাযাত্রা করেছে ট্যুরিজম বোর্ড। সকালে ছাত্র-শিক্ষক কেন্দ্র থেকে শুরু হওয়া শোভাযাত্রাটি শেষ হয় জাতীয় প্রেসক্লাবের সামনে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী ফারুক খান শোভাযাত্রার উদ্বোধন করে বলেন, ‘দেরিতে হলেও দেশে পর্যটনশিল্প বিকশিত হচ্ছে।’ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, একটি দেশের পর্যটনশিল্পের শুরু হয় তার নিজ দেশের পর্যটকদের মাধ্যমে। দিবসটির মধ্য দিয়ে বাংলাদেশের জনগণ আরও বেশি ভ্রমণপিপাসু হয়ে উঠবে বলে আশা প্রকাশ করেন তিনি।