পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার তেজগাঁও পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র কমলেশ মুখার্জিকে আটক করেছে পুলিশ। সাড়ে তিন লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় দায়ের করা মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক প্রথম আলোকে বলেন, গত বুধবার এক ব্যক্তি স্থানীয় সোনালী ব্যাংক থেকে তিন লাখ ২৫ হাজার টাকা তুলে বের হচ্ছিলেন। এ সময় দুটি মোটরসাইকেলে করে চার ব্যক্তি তাঁকে ধরে বিজি প্রেসের সামনে নিয়ে গিয়ে জোর করে ওই টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় ওই ব্যক্তি থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় পুলিশ গতকাল কমলেশকে আটক করে। পরে মামলার বাদী তাঁকে শনাক্ত করেন।