পলিথিন ব্যাগের কুফল সম্পর্কে প্রচারাভিযান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পলিথিনের শপিং ব্যাগ ব্যবহারের কুফল সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টির জন্য রাজধানীর কাঁচা বাজারগুলোতে মাইকিং, প্রচারপত্র ও স্টিকার বিতরণ করা হয়েছে। পরিবেশ অধিদপ্তর গতকাল সোমবার এই প্রচারাভিযানের আয়োজন করে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গতকাল সকাল সাড়ে ১০টার দিকে পরিবেশ অধিদপ্তর থেকে ১৫টি দল প্রচারাভিযানে বের হয়। দলটি রাজধানীর ৩৫টি কাঁচা বাজারে প্রচারকাজ পরিচালনা করে। কর্মসূচি সফল করতে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও বাংলাদেশ স্কাউটের সদস্যরা দলগুলোতে অংশ নেন। বিকেল চারটা পর্যন্ত এ অভিযান চলে।লিফলেটে সতর্কতামূলক বিভিন্ন স্লোগানে পলিথিন শপিং ব্যাগ বর্জন করে দেশকে পরিবেশগত বিপর্যয় থেকে রক্ষার কথা বলা হয়েছে।