পল্টন থানার মামলায় দুই জামায়াত নেতাকে রিমান্ডে নেওয়ার আবেদন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামায়াতে ইসলামীর দুই সহকারী সেক্রেটারি জেনারেল কামারুজ্জামান ও কাদের মোল্লাকে পল্টনের পৃথক দুটি মামলায় ১০ দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন করেছে পল্টন থানা পুলিশ। গতকাল বুধবার পুলিশের কাজে বাধা ও ভাঙচুরের অভিযোগে গত ফেব্রুয়ারি ও জুন মাসে করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে এ আবেদন করা হয়। মহানগর হাকিম আবদুল মজিদ আজ বৃহস্পতিবার দুই আসামির উপস্থিতিতে রিমান্ড শুনানির দিন ধার্য করেন।এ দুজন রাষ্ট্রপতির গাড়িবহরে হামলা ও পুলিশের কর্তব্যকাজে বাধা দেওয়ার অভিযোগে পল্টন থানায় করা অন্য আরেকটি মামলায় বর্তমানে তিন দিনের রিমান্ডে রয়েছেন। এর আগে জামায়াতের নেতা মতিউর রহমান নিজামী, আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ ও দেলাওয়ার হোসাইন সাঈদীকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।