পল্টনে এক ব্যক্তির লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর পল্টন এলাকা থেকে এক ব্যক্তির লাশ (৫৫) উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে তাঁর লাশ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য লাশটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে । প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেছেন পল্টন থানার উপপরিদর্শক (এসআই) ফরহাদ মাতুব্বর।

এসআই ফরহাদ মাতুব্বর প্রথম আলোকে বলেন, পল্টনের মরন চাঁদ মিষ্টির দোকানের সামনের ঝুপড়ি ঘরে এক বৃদ্ধ অচেতন হয়ে পড়ে আছে, এমন খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। পরে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। তখন কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

পুলিশ কর্মকর্তা ফরহাদ মাতুব্বর জানান, মারা যাওয়া ব্যক্তির বিস্তারিত পরিচয় জানা সম্ভব হয়নি। তবে স্থানীয়রা জানিয়েছেন, তিনি ভবঘুরে ছিলেন।