পল্টনে ট্রাকের ধাক্কায় কিশোর নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর নয়াপল্টন এলাকায় ট্রাকের ধাক্কায় মো. বাবু (১৪) নামের এক কিশোর নিহত হয়েছে। গতকাল বুধবার রাত সোয়া ১২টায় এ দুর্ঘটনা ঘটে।
পল্টন থানার উপপরিদর্শক (এসআই) আবদুল জলিল বলেন, নয়াপল্টনে ভিক্টর হোটেলের সামনে রাস্তা পারাপারের সময় একটি ট্রাক বাবুকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়। তিনি বলেন, খবর পেয়ে সেখান থেকে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। ট্রাকটি শনাক্ত করা যায়নি।
পুলিশ জানায়, নিহত বাবু পথশিশু বলে জানা গেছে। তার সম্পর্কে বিস্তারিত এখনো জানা যায়নি।