পল্লবী ও মহাখালীতে সড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে পল্লবীতে পোশাকশ্রমিক ও মহাখালীতে বাসের দাবিতে ছাত্ররা গতকাল বৃহস্পতিবার সড়ক অবরোধ করেছেন।এ ঘটনায় মহাখালী থেকে গুলশান সড়ক সকাল ১১টা থেকে ১২টা ও মিরপুরের ১০ নম্বর থেকে ১২ নম্বর পর্যন্ত সড়কটি সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত বন্ধ থাকে।পল্লবী থানার পুলিশ জানায়, বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে সকাল ১০টার দিকে মিরপুর ১২ নম্বরে রাস্তায় নামেন ‘অ্যারাইজোনা’ নামের একটি পোশাক কারখানার শতাধিক শ্রমিক। তাঁরা রাস্তা অবরোধ করে রাখেন।গুলশান থানার পুলিশ জানায়, বাসের দাবিতে গতকাল সকাল ১১টার দিকে রাস্তায় নেমে আসেন মহাখালীর তিতুমীর কলেজের ছাত্ররা। দুপুর ১২টা পর্যন্ত তাঁরা রাস্তা অবরোধ করে রাখেন। এ সময় গুলশান, মহাখালী ও বিমানবন্দর সড়কে যানজট বেড়ে যায়।