পল্লবী থেকে ‘তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী’ গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার পল্লবী থেকে তালিকাভুক্ত শীর্ষ এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট।
পুলিশ বলছে, তাঁর নাম মফিজুর রহমান মামুন। তিনি পলাতক আসামি। তাঁর বিরুদ্ধে ২৭টি মামলা রয়েছে।
আজ সোমবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া ও জনসংযোগ বিভাগের অতিরিক্ত উপকমিশনার ইফতেখায়রুল ইসলাম বিষয়টি জানিয়েছেন।