পল্লবীতে যুবক খুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পল্লবী থানার চান্দুরা এলাকায় গতকাল রোববার সকালে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। নিহত বিল্লাল হোসেন (২৫) বাসচালকের সহকারী (হেলপার) হিসেবে কাজ করতেন।নিহতের ভগ্নিপতি আবদুর রশিদ জানান, সকালে চাকুলি থেকে তাঁকে চার-পাঁচজন যুবক ডেকে নিয়ে যায়। তারা তাঁকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম করে। অচেতন অবস্থায় হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।