পল্লবীতে যুবলীগের কর্মী গুলিবিদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে প্রতিপক্ষের গুলিতে রাজধানীর পল্লবীতে গতকাল বুধবার যুবলীগের কর্মী আমির হেসেন সেন্টু (৩৮) আহত হয়েছেন। ৫ নম্বর ওয়ার্ড যুবলীগের এই কর্মীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।প্রত্যক্ষদর্শীরা জানান, আহত আমির হোসেন পল্লবীর আদর্শনগরের চার নম্বর লাইনের তিন নম্বর বাসায় থাকেন। গতকাল সকাল সাড়ে ছয়টার দিকে বাড়ির সামনে হাঁটতে বের হলে ওঁৎ পেতে থাকা তিন সন্ত্রাসী তাঁকে গুলি করে পালিয়ে যায়। তিনি বাম হাত, কোমর ও ঊরুতে গুলিবিদ্ধ হন।আহতের প্রতিবেশী হারুন অর রশীদ জানান, স্থানীয় লোকজন গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল হোসেন জানান, আহত আমির হোসেনের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। আধিপত্য বিস্তার নিয়ে প্রতিপক্ষ ভৈরব মনসুর গ্রুপের সন্ত্রাসীরা তাঁর ওপর এ হামলা চালায়। ঘটনার পরপরই জড়িত একজনকে গ্রেপ্তার করা হয়েছে।