পশুর হাটে নিরাপত্তায় থাকছে র্যা বের ছয় হাজার সদস্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সারা দেশের পশুর হাটগুলোতে নিরাপত্তা নিশ্চিত করার জন্য র্যা বের প্রায় ছয় হাজার সদস্য মোতায়েন করা হয়েছে। ঢাকা ও ঢাকার বড় বড় কোরবানির পশুর হাটে প্রায় নয়টি অস্থায়ী ক্যাম্প ও নিয়ন্ত্রণকক্ষ স্থাপন করা হয়েছে। পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি করা হচ্ছে। গতকাল বুধবার র্যা বের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে অন্যান্য বছরের মতো এবারও র্যা ব দেশব্যাপী পশুর হাটে কয়েক স্তরের নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে। ২০ অক্টোবর থেকে ইতিমধ্যে র্যা বের নিরাপত্তা দলের মাধ্যমে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। সারা দেশে বিভিন্ন পশুর হাটে সাধারণ মানুষ যাতে নির্বিঘ্নে বেচাকেনা করতে পারে, সে জন্য পোশাকে ও সাদা পোশাকে দায়িত্ব পালন করবে র্যা ব। এ ছাড়া পরিবহনে চাঁদাবাজি ও ছিনতাই রোধে নেওয়া হয়েছে কঠোর ব্যবস্থা।বিজ্ঞপ্তিতে বলা হয়, কোরবানিকে কেন্দ্র করে শহরে প্রবেশ ও বের হওয়ার পথগুলোতে টহল, তল্লাশি প্রভৃতি জোরদার করা হয়েছে। র্যা বের একটি বিশেষ দল বিভিন্ন পশুর হাটে জাল টাকা শনাক্ত করতে পশু বিক্রেতাদের সহায়তা করছে। এ ছাড়া কোরবানির পশুর চামড়া অবৈধভাবে পাচার রোধে গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে। সর্বোপরি দ্রুত অনাকাঙ্ক্ষিত ঘটনা রোধে নিয়োজিত রয়েছে বিশেষ স্ট্রাইকিং রিজার্ভ ফোর্স।