পশ্চিম নাখালপাড়ায় সোয়া চার ঘণ্টা বিদ্যুৎ ছিল না
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর পশ্চিম নাখালপাড়ায় গতকাল বুধবার বিকেল চারটা থেকে প্রায় সোয়া চার ঘণ্টা বিদ্যুৎ ছিল না। এতে এলাকাবাসী ভোগান্তিতে পড়ে। ওই এলাকার বাসিন্দারা বলেন, টানা সোয়া চার ঘণ্টা বিদ্যুৎ না থাকায় পানি সরবরাহও বিঘ্নিত হয়।
ঢাকা বিদ্যুৎ বিতরণ কোম্পানির (ডিপিডিসি) তেজগাঁও বাণিজ্যিক ও পরিচালন বিভাগ থেকে জানানো হয়, গতকাল বিকেলে বৃষ্টির সময় ওই এলাকায় বিদ্যুতের একটি ফিডার বন্ধ হয়ে যায়। রাত সোয়া আটটায় ফিডারটি পুনরায় চালু হলে বিদ্যুৎ আসে।
এলাকার একাধিক বাসিন্দা টেলিফোনে প্রথম আলোকে বলেন, দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় ভোগান্তিতে পড়েন তাঁরা। কোনো কোনো বাসায় ফ্রিজে থাকা খাবারও নষ্ট হয়ে যায়। একপর্যায়ে ঢাকা ওয়াসার পানিও বন্ধ হয়ে যায়।