পাঁচ ডাকাত গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর মোহাম্মদপুরে গত রোববার মধ্যরাতে ঢাকা উদ্যান এলাকার নদীর পারে ডাকাতির প্রস্তুতিকালে পাঁচ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহার করা বিভিন্ন সরঞ্জাম ও ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন সঞ্জয় মণ্ডল ওরফে অসীম মণ্ডল, আজিজুল শেখ ওরফে আশিকুল, খোরশেদ আলম ওরফে জামাই খোরশেদ, মো. মাসুদ ও পলাশ কবিরাজ ওরফে কালু।