পাঁচ দফা দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসন্ন বাজেটে সরকারি কর্মচারীদের ৬০ শতাংশ মহার্ঘ ভাতা, বিশেষ বিশেষ সরকারি সংস্থার সদস্যদের মতো সরকারি কর্মচারীদের রেশন প্রদানসহ পাঁচ দফা দাবিতে গতকাল শনিবার বেলা ১১টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ।তাঁদের অন্য দাবিগুলো হলো: আউটসোর্সিং পদ্ধতিতে নিয়োগপ্রথা বাতিল করা, পদোন্নতি, পেনশন গ্র্যাচুইটি বৃদ্ধি, আইএলওর সনদ অনুযায়ী সরকারি কর্মচারীদের সংগঠন করার অধিকার দেওয়া, চাকরিচ্যুত কর্মচারীদের পুনর্বহাল, ৪৪৮/এ মগবাজারের কেন্দ্রীয় কার্যালয়ে সমিতির নির্বাচিত প্রতিনিধিদের কাছে ফেরত দেওয়া ও ওয়ার্কচার্জ কর্মচারীদের নিয়মিতকরণ। বিজ্ঞপ্তি।