পাঁচ দফা না মানলে মন্ত্রণালয় ঘেরাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাঁচ দফা দাবি মানা না হলে ১৪ ফেব্রুয়ারি যোগাযোগ মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি ঘোষণা করেছে ঢাকা মেট্রোপলিটন মিশুক মালিক সমিতি।গতকাল বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে মেট্রোপলিটন মিশুক মালিক সমিতি আয়োজিত ভুখা মিছিল ও র‌্যালি থেকে এ কর্মসূচির ঘোষণা দেন সংগঠনের আহ্বায়ক মো. সরোয়ার হোসেন।পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে: রাস্তায় পরিবেশবান্ধব মিশুক চলাচলের সুযোগ, মিশুক পরিবহনকে সড়ক পরিবহন শিল্পের নীতিমালায় আনা, পুনর্বাসন না করে সড়ক থেকে মিশুক যান উচ্ছেদ না করা, জব্দ করা মিশুক ফেরত দেওয়া এবং সহজে ব্যাংকঋণ ও ড্রাইভিং লাইসেন্স দেওয়া। দাবি মানা না হলে ১৪ ফেব্রুয়ারি বেলা তিনটায় যোগাযোগ মন্ত্রণালয় ঘেরাওসহ কঠোর কর্মসূচি ঘোষণার হুমকি দিয়েছেন নেতারা।সমাবেশে আরও বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. সরোয়ার হোসেন, শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন, মালিক সমিতির নেতা ওবায়দুল হক (ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন), ইনসাবের সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাক প্রমুখ। বিজ্ঞপ্তি।