পাঁচ প্রতিষ্ঠানকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফার্মগেট, ইন্দিরা রোড ও কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউয়ের ৫টি প্রতিষ্ঠানকে ১ লাখ ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ভ্রাম্যমাণ আদালত। আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা এস এম অজিয়র রহমানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

এ সময় স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন ২০০৯-এর অধীনে তিনটি মামলার মাধ্যমে ২৫ হাজার টাকা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর অধীনে দুটি মামলার মাধ্যমে এক লাখÿটাকা জরিমানা করা হয়। অভিযানকালে ফুটপাত দখলকারী ২০০টির বেশি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। বিজ্ঞপ্তি।