পাঁচ প্রতিষ্ঠানকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভেজালবিরোধী ভ্রাম্যমাণ আদালত গতকাল বুধবার রাজধানীর মতিঝিল, জুরাইন ও কদমতলী এলাকায় অভিযান চালিয়ে পাঁচটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন। গতকাল দুপুরে ভ্রাম্যমাণ আদালত রাজধানীর জুরাইন কবরস্থান এলাকার আল-মদিনা বেকারি অ্যান্ড কনফেকশনারিতে অভিযান চালান। অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করায় আদালত প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করেন।পরে আদালত কদমতলী এলাকার পপুলার ব্রেড অ্যান্ড বিস্কুট নামক প্রতিষ্ঠানে অভিযান চালান। ওই প্রতিষ্ঠান বিএসটিআইয়ের লাইসেন্স নবায়ন না করায় প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।মতিঝিল এলাকার ক্যাফে ধানসিঁড়িতে দূষিত পানির তৈরি বরফ দিয়ে লাচ্ছা সেমাই তৈরি করার অপরাধে আদালত প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করেন। এছাড়া মতিঝিলের নূর বেকারিকে মাপে কম দেওয়ার অপরাধেআদালত দুই হাজার টাকা জরিমানা করেন।ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ঢাকা জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট রেবেকা সুলতানা।এদিকে অপর একটি ভ্রাম্যমাণ আদালত রাজধানীর মতিঝিলে ক্যাফে মাওলায় অভিযান চালিয়ে আয়োডিনযুক্ত লবণ ব্যবহার না করার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।ঢাকা জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট জসিম উদ্দিন এই আদালত পরিচালনা করেন। তাঁকে সহায়তা করেন বিএসটিআইয়ের কর্মকর্তা আসিফ খান ও মহানগর দাঙ্গা পুলিশের একটি দল।