পাঁচ যুবক গ্রেপ্তার অস্ত্র-গুলি উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর তেজগাঁও থানার তেজতুরি বাজার এলাকা থেকে গত মঙ্গলবার রাতে পাঁচ যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব। পরে তাঁদের তথ্যের ভিত্তিতে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। র‌্যাব জানায়, গোপন সূত্রে তারা জানতে পারে, পূর্ব তেজতুরি বাজারের আবাসিক হোটেল স্কাইয়ের সামনে কয়েকজন অস্ত্রধারী সন্ত্রাসী অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে র‌্যাব-২-এর একটি দল মঙ্গলবার রাতে ওই হোটেলের সামনে অভিযান চালিয়ে সন্ত্রাসী শহিদুল ইসলাম, শরীফুল ইসলাম, আবদুল হালিম, জুবায়ের ও শাহীনকে গ্রেপ্তার করে।