প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীতে শুরু হলো মাদকবিরোধী ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম। গতকাল প্রথম দিনে পাঁচজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত। এ সময় উদ্ধার করা হয়েছে দেড় কেজি গাঁজা।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা উপ-অঞ্চলের উপপরিচালক মজিবুর রহমান পাটোয়ারী জানান, গতকাল বিকেল ও সন্ধ্যায় তেজগাঁও রেলওয়ে বস্তিতে মাদক ব্যবসায়ী শিউলিকে এক বছর, রাজিবকে চার মাস ও নবীকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। আনন্দবাজার বস্তিতে মাদক ব্যবসায়ী নাসিমাকে ছয় মাস এবং মাদকাসক্ত শহর আলীকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।