পাঁচটি পুরোনো বাস-মিনিবাস আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানী থেকে পুরোনো যানবাহন তুলে দেওয়ার লক্ষ্যে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত গতকাল বুধবার পাঁচটি বাস-মিনিবাস আটক করেছেন। প্রয়োজনীয় কাগজপত্র এবং লাইসেন্সবিহীন যানবাহন চালানোর দায়ে ১৩৮টি মামলা ও এক লাখ তিন হাজার ৭৫০ টাকা জরিমানা আদায় করেছেন আদালত। গতকাল আটক করা যানবাহনের মধ্যে একটি বাস ও চারটি মিনিবাস রয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ), ঢাকা জেলা প্রশাসন ও ঢাকা মহানগর পুলিশের যৌথ উদ্যোগে গতকাল রাজধানীর সাতটি স্থানে অভিযান পরিচালিত হয়। এলাকাগুলো হচ্ছে: নটর ডেম কলেজের সামনে, মিরপুর টেকনিক্যাল মোড়, কলাবাগান, বিজি প্রেসের সামনে, আজিমপুর ক্রসিং, রামপুরা ও আগারগাঁওয়ে বাণিজ্য মেলা চত্বর। ১৫ জুলাই অভিযান শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতে ২১টি বাস-মিনিবাস ও ট্রাক আটক করেছেন ভ্রাম্যমাণ আদালত।