পাঁচটি তক্ষক উদ্ধার, একজনের ছয় মাসের জেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুলশান থানার নর্দা এলাকার একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে গতকাল বুধবার পাঁচটি তক্ষকসহ ওয়াহিদুজ্জামান সোহেল নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। বিপন্ন বণ্য প্রাণীটি বেচা-কেনার সঙ্গে যুক্ত থাকায় ওই ব্যক্তিকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।