পাদুকাশিল্প বাঁচাতে বিদেশি জুতার অবাধ আমদানি বন্ধের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাদুকাশিল্প ও পাদুকা শ্রমিক বাঁচাতে বিদেশি জুতার অবাধ আমদানি বন্ধের দাবি জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। গতকাল শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে বিপ্লবী পাদুকাশিল্প শ্রমিক সংহতির কেন্দ্রীয় সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে তিনি এ আহ্বান জানান।
সাইফুল হক বলেন, দেশের পাদুকাশিল্পের লাখ লাখ শ্রমিক ও উদ্যোক্তাকে বাঁচাতে বিদেশি জুতার অবাধ আমদানি বন্ধ করে পাদুকাশিল্পকে জাতীয় শিল্প হিসেবে ঘোষণা করতে হবে।
পাদুকাশিল্পের বিকাশে আর্থিক প্রণোদনা দেওয়ার আহ্বান জানিয়ে সাইফুল হক বলেন, পাদুকাশিল্পের জন্য আলাদা শিল্পনগরী স্থাপন করে জুতা তৈরির আমদানি করা কাঁচামাল ও পণ্যের ওপর ভ্যাট প্রত্যাহার করতে হবে।
সম্মেলনে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য দেন মুকলেছুর রহমান, নারীনেত্রী বহ্নিশিখা জামালী, মাহাবুবুর রহমান, আবু হাসান টিপু, মীর মোফাজ্জেল হোসেন, সুবল সরকার প্রমুখ।