পানি বিদ্যুৎ গ্যাস-সংকট নিরসনের দাবিতে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পানি, বিদ্যুৎ ও গ্যাস-সংকট নিরসন এবং ভাঙা রাস্তা মেরামতের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বিদ্যুৎ-পানি-গ্যাস আদায় সংগ্রাম পরিষদ। গতকাল বুধবার রাজধানীর মিরপুর ১০ নম্বরের সেনপাড়া ও কাজীপাড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে সিপিবি। সমাবেশে সভাপতির বক্তব্যে খান আসাদুজ্জামান অবিলম্বে মিরপুরসহ পুরো রাজধানীর পানি, বিদ্যুৎ ও গ্যাস সমস্যার সমাধান এবং মিরপুর ১০ থেকে কাফরুল পর্যন্ত ভাঙা রাস্তা মেরামতের দাবি জানান। এ ছাড়া পুরান ঢাকায় বিদ্যুৎ-পানি-গ্যাস আদায় সংগ্রাম পরিষদ গতকাল বুধবার আইনজীবী সমিতির ভবনের সামনে থেকে জনসন রোড হয়ে মুক্তাঙ্গন অভিমুখে বিক্ষোভ মিছিল করে। পরিষদের আহ্বায়ক মিথুন রায় বলেন, সরকার গ্যাস ও বিদ্যুতের উত্পাদন বাড়াচ্ছে না, কিন্তু প্রতিদিন গ্রাহক বাড়াচ্ছে, যা প্রতারণার শামিল। তিনি অবিলম্বে সমস্যা সমাধানের দাবি জানান।