পানিতে ডুবে শিশুর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর বাড্ডার সাঁতারকুলে গতকাল রোববার দুপুরে পানিতে ডুবে শাহরিয়ার রৌদ্র (১০) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।শিশুটির মা ফেরদৌসী বেগম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের বলেন, দুপুর ১২টার দিকে রৌদ্র সাতারকুলের দারোগাবাড়ির বাসা থেকে সবার অগোচরে বের হয়। কিছুক্ষণ পর সে পাশের নামাপাড়া ঝিলের পানিতে পড়ে যায়। স্থানীয় লোকজন দেখতে পেয়ে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতাল নিয়ে যায়। সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।ফেরদৌসী বলেন, রৌদ্র কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিল। সবাই তাকে সব সময় চোখে চোখে রাখত। কিন্তু গতকাল সে হঠাৎ সবার চোখ ফাঁকি দিয়ে বাসা থেকে বের হয়ে যায়।রৌদের বাবার নাম কামাল উদ্দিন। তিন বোন এক ভাইয়ের মধ্যে সে সবার ছোট ছিল।