পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর ডেমরার সারুলিয়ায় গতকাল বৃহস্পতিবার দুপুরে পুকুরে গোসল করতে নেমে রাকিব হোসেন (১৩) নামে এক কিশোর ডুবে মারা গেছে। সে ডেমরার হাজী মুয়াজ্জিম আলী উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র। পারিবারিক সূত্র জানায়, দুপুর দুইটার দিকে রাকিব তার তিন বন্ধুর সঙ্গে টেংরা এলাকার একটি পুকুরে গোসল করতে নামে। অন্যরা গোসল করে পাড়ে উঠে এলেও রাকিব পানিতে তলিয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরিরা রাকিবকে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রাকিবের বাবার নাম আজাদ মিয়া।