পানির ট্যাংক থেকে কিশোরের লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর তেজগাঁওয়ের গ্লাস অ্যান্ড সিরামিকস ইনস্টিটিউটের নজরুল ছাত্রাবাসের পানির ট্যাংক থেকে এক অজ্ঞাত কিশোরের (১৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বিকেলে পুলিশ লাশটি উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠায়।তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওমর ফারুক জানান, কেউ ওই কিশোরকে মেরে ছাত্রাবাসের ভূগর্ভস্থ পানির ট্যাংকের ভেতর ফেলে গিয়েছে। নিহতের মাথাসহ শরীরের কয়েক জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে।ওসি জানান, ওই ছাত্রাবাসের কেউই কিশোরকে চিনতে পারেনি। তার শরীরে কোনো কাপড় ছিল না। লাশ দেখে মনে হয়েছে মঙ্গলবার রাতের কোনো একসময় তাকে মেরে ফেলা হয়েছে।