পানির ট্যাংক থেকে শিশুর লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর দারুস সালাম এলাকায় পানির ট্যাংক থেকে নাঈম (৫) নামের একটি শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। নাঈম গত রোববার সকাল থেকে নিখোঁজ ছিল।এ ঘটনায় শিশুটির বাবা মো. রাজু দারুস সালাম থানায় একটি হত্যা মামলা করেছেন। পুলিশ মামলার চার আসামিকে গ্রেপ্তার করেছে। এরা হলেন সজিব (১৩), রানা (২৮), রাকিব হাসান (১৮) ও সজিবের মা আমেনা বেগম (৩৫)।দারুস সালাম থানা-পুলিশ জানায়, গত রোববার সকালে নিখোঁজ হয় শিশুটি। রাতে শিশুটির বাবা রাজু থানায় জিডি করেন। জিডিতে বাড়ির অন্য ভাড়াটে সজিব, রানা ও রাকিবের বিরুদ্ধে অভিযোগ আনা হয়।রাজু পুলিশকে জানান, গত ঈদের দুদিন আগে নাঈমকে যৌন নিপীড়নের চেষ্টা করেছিল সজিব। এ নিয়ে দুই পরিবারের সম্পর্ক খারাপ হয়।